সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

রামগতি চররমিজ ইউনিয়ন জিয়া মঞ্চের কমিটি ঘোষণা

লক্ষ্মীপুর প্রতিনিধি :

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার ৭নং চর রমিজ ইউনিয়ন জিয়া মঞ্চের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (১০ জানুয়ারী) বিকেলে উপজেলার চর গোসাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে এক কর্মী সম্মেলনের আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন, আ.স.ম. আব্দুর রব সরকারী কলেজের সাবেক ছাত্রনেতা ও জেলা জিয়া মঞ্চের বিশেষ যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আপেল মাহমুদ চৌধুরী।

প্রধান অতিথি ছিলেন, জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক মাকসুদুর রহমান রুবেল।

বিশেষ অতিথি ছিলেন, রামগতি উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক রাসেল মাহমুদ তিশান, সদস্য সচিব মো. রুবেল হোসেন ও জেলা স্বেচ্ছাসেবক দলের জলবায়ু বিষয়ক সম্পাদক আব্দুল কাদের।
জিয়া মঞ্চের এই কর্মী সম্মেলনে প্রধান বক্তা ছিলেন, জেলা জিয়া মঞ্চের সদস্য সচিব মো. নাজিম হোসেন।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া সংগঠন জিয়া মঞ্চের এই কর্মী সম্মেলনে চর রমিজ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে শত শত নেতা-কর্মী মিছিল সহকারে যোগ দেন।
সভা শেষে জেলা জিয়া মঞ্চের নেতৃবৃন্দ ৭নং চর রমিজ ইউনিয়নের ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেন।

ঘোষিত কমিটির আহ্বায়ক হলেন, আহসান উল্যাহ, সদস্য সচিব বেল্লাল উদ্দিন।

কর্মী সম্মেলনের মূল আয়োজক ও অনুষ্ঠানের সভাপতি আপেল মাহমুদ চৌধুরী বলেন, জিয়া মঞ্চ জাতীয়তাবাদি আদর্শের একটি সংগঠন।

এই সংগঠনের নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমান। আগামী নির্বাচনে জিয়া মঞ্চের প্রত্যেকটি নেতাকর্মী ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে নিঃস্বার্থভাবে কাজ করতে হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930