শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ ইং ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

রায়পুরে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক

নিজস্ব প্রতিবেদক : 

লক্ষ্মীপুরের রায়পুরে শাহিদা বেগম নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক কলহের জের ধরে ওই গৃহবধূকে তার স্বামী আনোয়ার হোসেন শ্বাসরোধ করে হত্যা করেছে বলে অভিযোগ পরিবারের। এ ঘটনায় অভিযুক্ত স্বামী আনোয়ারকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ। এরআগে রোববার রাত ১১টার দিকে রায়পুর উপজেলার মোল্লার হাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাহিদা বেগম স্থানীয় মৃত আব্দুর ছাত্তার হাওলাদেরের মেয়ে।

পুলিশ ও নিহতের চাচাতো ভাই কালু হাওলাদার জানায়, রায়পুর উপজেলার মোল্লার হাটের আখন বাজার এলাকায় দশ বছর পূর্বে শাহিদা বেগম ও আনোয়ারের বিয়ে হয়। এরপর থেকে আনোয়ার ঘর জামাই হিসেবে তার শশুর বাড়িতে থাকতেন। রোববার (২৪ সেপ্টেম্বর) রাতে পারিবারিক কলহের জের ধরে আনোয়ার তার স্ত্রী শাহিদাকে শ্বাসরোধ করে হত্যার পর পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আজিজুর রহমান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিষয়টি হত্যা। এ ঘটনায় তার স্বামী আনোয়ারকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১