সোমবার ২৭শে জুলাই, ২০২৬ ইং ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

নতুনভাবে সরকার গড়তে সিরিয়ার প্রেসিডেন্টের প্রতিশ্রুতি

আন্তর্জাতিক ডেস্ক :

সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা জানিয়েছেন, গোটা দেশের সব ধরনের মানুষকে নিয়ে একটি ‘ন্যাশনাল ডায়ালগ কনফারেন্স’-এর ব্যবস্থা করা হবে। তারপর সবাইকে নিয়ে একটি শক্তিশালী সরকার গঠন করা হবে।

আহমেদ জানিয়েছেন, সিরিয়া একটি বৈচিত্র্যপূর্ণ দেশ। নানা ধরনের মানুষের বসবাস সেখানে।

সব ধরনের মানুষের প্রতিনিধিত্ব যাতে সরকারে থাকে, সেদিকে বিশেভাবে লক্ষ রাখা অত্যন্ত জরুরি। বস্তুত গত ডিসেম্বর মাসে ইসরায়েলের সরকার থেকে বাশার আসাদকে উৎখাত করা হয়। তারপরেই ধীরে ধীরে ক্ষমতা দখল করেছেন আহমেদ।

আহমেদের বক্তব্য, সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠা করা এখন সবচেয়ে বড় লক্ষ্য।

পাশাপাশি শান্তিপূর্ণ নির্বাচনের ব্যবস্থা করা দরকার। আলোচনার মাধ্যমে সবাইকে নিয়ে চললে তবেই নির্বাচন পর্যন্ত পৌঁছানো সম্ভব।

ন্যাশনাল ডায়ালগ প্রগ্রামের জন্য একটি কমিটি তৈরি করা হবে বলে তিনি জানিয়েছেন। সেখানে সব ধরনের মানুষের কথা শোনা হবে। গুরুত্ব দেওয়া হবে বিরোধী রাজনৈতিক মতামতকেও।

একটি ছোট দল তৈরি করা হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট। আপাতত তারাই পার্লামেন্টে বসবেন এবং শাসনের দায়িত্ব পালন করবেন। তবে পরবর্তী সময়ে দেশের সংবিধান বদলের ইঙ্গিত দিয়েছেন আহমেদ। জানিয়েছেন, তার জন্য একটি দল তৈরি করা হবে। যারা নতুন সংবিধান নিয়ে আলোচনা করবেন।

নতুন সংবিধান তৈরি এবং পরবর্তী নির্বাচনের জন্য অন্তত চার বছর লাগতে পারে বলে আগেই জানিয়েছিলেন আহমেদ। তত দিন অন্তর্বর্তীকালীন সরকারই সিরিয়া পরিচালনা করবে বলে জানিয়েছেন তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১