সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

লক্ষ্মীপুরে হত্যা মামলায় আওয়ামীপন্থি দুই আইনজীবী গ্রেপ্তার

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নুরুল হুদা পাটওয়ারী ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক পিপি অ্যাডভোকেট জহির উদ্দিন বাবরকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার সকালে জেলা শহরের পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

তাদেরকে গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জানা গেছে, তারা দুইজনেই আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় তাদের পুলিশ গ্রেপ্তার করে।

আইনজীবী নুরুল হুদা পাওয়ারীকে তার বাসার সামনে থেকে এবং বাবরকে আদালতে যাবার পথে গ্রেপ্তার করা হয়।

এ দুই আইনজীবী আওয়ামী লীগের রাজনীতির পাশাপাশি জেলা জজ আদালতে আইন পেশায় নিয়োজিত ছিলেন। নুরুল হুদা পাটোয়ারী জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং জহির উদ্দিন বাবর গেল বছরের জুলাই মাসে গণঅভ্যুত্থানে ঠিক কয়েকদিন আগে জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ পান।

এদিকে এ দুই আইনজীবী গ্রেপ্তার হওয়ায় আওয়ামীপন্থি অন্য আইনজীবীদের মধ্যেও গ্রেপ্তার আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ বলেন, দুই আইনজীবীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে গত ৪ আগস্ট ছাত্র-জনতা হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930