সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

‘তারেক রহমান অনলাইন ফোর্স’ উত্তরজয়পুর ইউনিয়ন শাখার পরিচিতি সভা

সোহাগ হোসেন, (জাপান থেকে) :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম অনলাইন এক্টিভিস্ট সংগঠন ‘তারেক রহমান অনলাইন ফোর্স’ চন্দ্রগঞ্জ থানাধীন নবগঠিত ৯নং উত্তরজয়পুর ইউনিয়ন শাখার ভার্চুয়াল মতবিনিময় ও পরিচিতি সভা সম্পন্ন হয়েছে।

গত শনিবার (৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত সোয়া ১০টায় জুম এ্যাপসের মাধ্যমে এ মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

৯নং উত্তরজয়পুর ইউনিয়ন শাখার সভাপতি ‘আরিফুর রহমান পাটোয়ারী ও থানা যুগ্ম সাধারণ সম্পাদক মোরশেদ আলম পিয়াসের যৌথ সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- লক্ষীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক সোহাগ হোসেন, চন্দ্রগঞ্জ থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাইফ উদ্দিন জাবেদ, তারেক রহমান অনলাইন ফোর্স চন্দ্রগঞ্জ থানা শাখার সভাপতি ‘মাহফুজুর রহমান হানিফ এবং সাধারণ সম্পাদক মেহেদি হাসান, তারেক রহমান অনলাইন ফোর্স চন্দ্রগঞ্জ থানার সহ-সভাপতি রিয়াদ হোসেন, উত্তরজয়পুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম বাবর, তারেক রহমান অনলাইন ফোর্স ইউনিয়ন শাখার সহ-সভাপতি শাহারুল ইসলাম শাকিল, সাধারণ সম্পাদক রবিন মৃধ্যা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সুজন, সাংগঠনিক সম্পাদক কাজী ফারুক, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম সায়েম ও ক্রীড়া সম্পাদক বেল্লাল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এতে বক্তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিরুদ্ধে অনলাইন প্রোপাগান্ডার বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার পাশাপাশি লক্ষ্মীপুর ০৩ সংসদীয় আসনে ধানের শীষের প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করার জন্য সবাইকে সবার অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান।

এসএইচ/এএইচ

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930