সোমবার ১৫ই জুন, ২০২৬ ইং ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন

চন্দ্রগঞ্জে জনসচেতনতায় ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপন মহড়া

নিজস্ব প্রতিবেদক : 

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ বাজারে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অগ্নি নির্বাপন ও উদ্ধার কাজের মহড়া প্রদর্শন করেছে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগ। সোমবার (২৪ ফেব্রুয়ারী) বেলা ১১টা থেকে ঘন্টা ব্যাপি ফায়ার সার্ভিস দলের সদস্যরা এ মহড়া প্রদর্শন করে। এ উপলক্ষ্যে চন্দ্রগঞ্জ বাজারের গণমিলনায়তনে বাজার ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, বাজার ব্যবস্থাপনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি এনায়েত উল্যা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা। বিশেষ অতিথি ছিলেন, লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আবুল বাসার ও  চন্দ্রগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বেলায়েত হোসেন।

সাংবাদিক মোহাম্মদ হাছানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- চন্দ্রগঞ্জ থানা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু, চন্দ্রগঞ্জ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ (মুন্সি), ব্যবস্থাপনা কমিটির অন্যতম সদস্য এনামুল হক রতন, বিশিষ্ট ব্যবসায়ী কৃষ্ণধন দেবনাথ, লক্ষ্মীপুর জেলা বাজুসের সভাপতি সমীর কর্মকার, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ওমর খান, প্রণতোষ কর্মকার, ভাষান কর্মকার, গণেশ কুরী, ডা. আকমল হোসেন, যুবদল নেতা জালাল আহম্মদ, ইমাম হোসেন টিপু, ব্যবস্থাপনা কমিটির সদস্য ইব্রাহিম খলিল, এরশাদ আলম, জসিম উদ্দিন, ওমর ফারুক, সাংবাদিক মহিন উদ্দিন লিটন প্রমুখ।

বক্তারা গত ১৭ বছরে বাজারে তেমন কোনো উন্নয়ন হয়নি অভিযোগ করে বাজার উন্নয়নে বাজেট বরাদ্দসহ প্রধান অতিথির সুদৃষ্টি কামনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা বলেন, ‘চন্দ্রগঞ্জ বাজারটি অনেক বড় একটি বাজার। এ বাজার থেকে উপজেলা প্রশাসন সবচেয়ে বেশি রাজস্ব আদায় করে থাকে। বিভিন্নভাবে এ বাজারটি অবহেলিত। আগামীতে এ বাজারের উন্নয়নে সকল প্রকার সরকারী বরাদ্দ নিশ্চিত করা হবে।

আলোচনা সভা শেষে গণমিলনায়নের সামনে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালনায় অত্যন্ত প্রয়োজনীয় এবং শিক্ষনীয় অগ্নি নির্বাপন বিষয়ক মহড়া উপস্থাপন করা হয়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা পুরো বাজার পরিদর্শন করেন। এসময় তিনি সকল মাছ ব্যবসায়ীকে মাছ বাজারের নবনির্মিত শেডে চলে যাওয়ার জন্য নির্দেশ প্রদান করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০