সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

চন্দ্রগঞ্জে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে চন্দ্রগঞ্জ থানাধীন চরশাহী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলজার মোহাম্মদের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন, অতিঃ পুলিশ সুপার আনোয়ার হোসেন, চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোক্তার হোসেন, স্থানীয় জনতা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ মোজাম্মেল হোসেন, চরশাহী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার জয়নাল আবেদিন, চন্দ্রগঞ্জ থানা কমিউনিটি পুলিশিং সেলের সভাপতি কাজী মোস্তাফা কাজল, সাধারণ সম্পাদক সমীর কর্মকার, যুবলীগ নেতা মোরশেদ আলম প্রমুখ।

 

অনুষ্ঠান সঞ্চালনা করেন, স্থানীয় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রিংকু। এ সময় এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন চন্দ্রগঞ্জ থানার দক্ষিণাঞ্চল চরশাহী, দিঘলী ও কুশাখালী ইউনিয়নের সার্বিক আইন-শৃঙ্খলার উন্নয়নে কঠোর অবস্থানের কথা পুর্নব্যক্ত করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930