রবিবার ৩১শে মে, ২০২৬ ইং ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

লক্ষ্মীপুরে প্রতিপক্ষের গুলিতে মাদক কারবারি আহত, গ্রেপ্তার ২

চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

লক্ষ্মীপুরের উত্তর জয়পুরে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রুবেল হোসেন (৩০) নামে এক যুবক প্রতিপক্ষের গুলিতে আহত হয়েছে।

পরে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ও পরে ঢাকায় চিকিৎসার জন্য নিয়ে গেছে।

শুক্রবার দিবাগত রাত ১১টায় জেলার চন্দ্রগঞ্জ থানাধীন উত্তর জয়পুর ইউনিয়নের পূর্ব চৌপল্লী গ্রামের কালাচাঁদের বাড়ির দরজায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ রুবেল ওই বাড়ির আব্দুল কুদ্দুসের ছেলে।

এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে একই ইউনিয়নের মৃত মোস্তফা ভূঁইয়ার ছেলে মাদক ব্যবসায়ী আজাদ হোসেন বাবলু প্রকাশ ফাইটার (৩৪) ও একই গ্রামের হানিফ মিয়াজীর বাড়ির মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী   আলমগীর হোসেন রাব্বি (৩২) নামে দুইজনকে আটক করেছে পুলিশ।

শনিবার বিকেলে চন্দ্রগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বেলায়েত হোসেন বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।

গুলিবিদ্ধ রুবেলের পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১১টার দিকে রুবেল নিজ বাড়ির দরজায় হাটাহাটি করছিল। এসময় অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি তার বাম হাতে বিদ্ধ হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসা নিয়ে রুবেলের সাথে তার সহযোগীদের বিরোধ চলে আসছিল। রুবেল পুলিশের তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী। তার  বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অরুপ পাল বলেন, বাম হাতের কব্জিতে গুলিবিদ্ধ হয়ে একব্যক্তিকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকা পাঠানো হয়েছে।

চন্দ্রগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ ফয়জুল আজিম নোমান জানান, ঘটনার সাথে জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। আটককৃতদের রিমান্ডে এনে ঘটনার রহস্য উদঘাটন করা হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১