সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

লক্ষ্মীপুরে দুদক কর্মকর্তা ও সাংবাদিক পরিচয়ে দুই প্রতারক আটক

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে দুদক কর্মকর্তা ও চ্যানেল টুয়েন্টিফোরের সাংবাদিক পরিচয় দিয়ে প্রতারণার সময় দুই প্রতারককে আটক করেছে পুলিশ। লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক আবুল কালাম আজাদের শহরে সমসেরাবাদ এলাকার বাসায় গিয়ে ভয়ভীতি প্রদর্শন ও চাঁদা দাবি করে তারা। টাকা না দিলে ইংরেজি শিক্ষককে লক্ষ্মীপুর থেকে বদলী করে দেওয়া হবে। এছাড়া স্কুলের ৩/৪ জনকে একই কায়দায় ভয়ভীতি প্রদর্শন করে টাকা আদায়ের চেষ্টা করা হয়।

সোমবার রাতে ওই দুই প্রতারক মো. মহসিন ও সাজ্জাদ হোসেন হীরাকে শিক্ষক আবুল কালামের বাসা থেকে আটক করে পুলিশ। আটককৃত মো. মহসিন লক্ষ্মীপুর সদর উপজেলার বাঞ্চানগর এলাকার সাইদুল হকের পুত্র ও সাজ্জাদ হোসেন হীরা একই এলাকার লোকমান হোসেনের পুত্র।

রাতেই শিক্ষক আবুল কালাম আজাদ বাদি হয়ে আটক দুইজনকে আসামি করে লক্ষ্মীপুর মডেল থানায় মামলা দায়ের করেন।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, এরা জেলার সংঘবদ্ধ একটি প্রতারক চক্র। এই চক্রের সাথে জড়িত বাকী সদস্যদেরও গ্রেফতার করার চেষ্টা চলছে।

 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930