বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ইং ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

লক্ষ্মীপুরে কফিল উদ্দিন কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরে কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজসহ বিভিন্ন কলেজে ছাত্রদলের কমিটি ঘোষণা করেছে জেলা ছাত্রদল। মঙ্গলবার (২৭ মে) বিকেলে লক্ষ্মীপুর জেলা জাতীয়তাবাদি ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আব্দুল্যাহ আল মামুন যৌথ স্বাক্ষরের মাধ্যমে এসব কমিটির অনুমোদন দেওয়া হয়।

এতে কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের ২৪ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়। কমিটিতে মেহেরাব হোসেনকে আহ্বায়ক, শাহাদাত হোসেন রিংকুকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, আজিম হোসেন হারুনকে সদস্য সচিব করা হয়েছে।

এছাড়াও ফয়সাল আহমেদ সজীব, সাইফুল ইসলাম হৃদয়, সৌরভ হোসেন, রবিউল আউয়াল চৌধুরী, রেদোয়ান হোসেন মুন্নাকে যথাক্রমে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

এ দিকে সদর উপজেলার মান্দারী জিল্লুর রহিম কলেজ ছাত্রদলের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে ওমর ফারুক হৃদয়কে সভাপতি, শাওন পাটোয়ারীকে সাধারণ সম্পাদক, নুরুল আলম সজীবকে সিনিয়র সহ-সভাপতি, মোঃ রায়হানকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও জান্নাত আক্তারকে সাংগঠনিক সম্পাদক করা হয়।

দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন পর বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ কমিটি নিয়ে ছাত্রদলের পদপ্রত্যাশীদের মধ্যে নেতৃত্বের প্রতিযোগিতাসহ নেতা-কর্মীদের মধ্যে উৎসব-মুখর পরিবেশ বিরাজ করছিল। এ নিয়ে পদপ্রত্যাশী নেতাদের মৌখিক পরীক্ষা নেওয়াসহ কেন্দ্রীয় ও জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ স্ব-স্ব কলেজে গিয়ে পদপ্রত্যাশীদের সঠিক ছাত্রত্ব নিশ্চিত করাসহ বিভিন্ন বিষয়ে তদন্ত করে অবশেষে কমিটি ঘোষণা করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১