বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ইং ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্ব : লক্ষ্মীপুরে ফাইটার বাবলুকে কুপিয়ে হত্যা

লক্ষ্মীপুর প্রতিনিধি :

লক্ষ্মীপুরে মাদক ব্যবসা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শীর্ষ সন্ত্রাসী কদু আলমগীরের সহযোগী আজাদ হোসেন বাবলু (৪০) প্রকাশ ফাইটার বাবলুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রবিবার দিবাগত রাত ৩টা দিকে জেলার
চন্দ্রগঞ্জ থানাধীন উত্তর জয়পুর ইউপির হানিফ মিয়াজীরহাট এলাকার মৃধ্যা বাড়ির সামনে রাস্তার উপরে এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটে। সোমবার (০২ জুন) সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন, চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম।
নিহত বাবলু উত্তর জয়পুর ইউপির ৪নং ওয়ার্ডের ভূঁইয়া বাড়ির মৃত মোস্তফা ভূঁইয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, রাত আনুমানিক ৩টার দিকে আমরা শোর চিৎকার শুনতে পাই। পরে সকালে এসে দেখি কে বা কারা বাবলুকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে লাশ ফেলে রেখেছে। স্থানীয়দের অভিযোগ, এলাকায় মাদক ব্যবসার নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাবলুকে হত্যার ঘটনাটি সংগঠিত হতে পারে।

জানা যায়, গত দুই মাস মাস আগে আজাদ হোসেন বাবলু প্রকাশ ফাইটার বাবলু মাদক মামলায় চন্দ্রগঞ্জ থানা পুলিশের হাতে গ্রেপ্তার হয় । অল্প কিছুদিন আগে কারাগার থেকে জামিনে বেরিয়ে এসে আবারও সন্ত্রাসী কর্মকাণ্ড এবং মাদক কারবারে জড়িয়ে পড়েন বাবলু।
পুলিশ জানায়, ফাইটার বাবলুর বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম বলেন, ‘ফাইটার বাবলুর হত্যাকান্ডের খবর পেয়েই ঘটনাস্থলে যাই। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এই হত্যাকান্ডের বিষয়ে তদন্ত চলছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১