সোমবার ২৭শে জুলাই, ২০২৬ ইং ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

লক্ষ্মীপুরে আঞ্চলিক মহাসড়ক ৪ লেনে উন্নীত করতে জামায়াতের সংবাদ সম্মেলন

লক্ষ্মীপুর প্রতিনিধি :

লক্ষ্মীপুর থেকে চৌমুহনী পর্যন্ত আঞ্চলিক মহাসড়কটি দ্রুত সময়ের মধ্যে ৪ লেনে উন্নীত করার দাবি জানিয়েছে জামায়াত। বুধবার দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাব হলরুমে শহর ও চন্দ্রগঞ্জ থানা জামায়াতের ব্যানারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে বলা হয়, লক্ষ্মীপুর থেকে চৌমুহনী পর্যন্ত সড়কটি জেলার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ঢাকা ও চট্টগ্রাম মহাসড়কে যুক্ত হওয়ার প্রধান সংযোগ সড়ক। প্রতিদিন এপথে লক্ষ লক্ষ মানুষ চলাচল করে। একইসাথে এটি জেলা সদর, কমলনগর, রামগতি ও রায়পুর উপজেলার কৃষিপণ্য, মাছ, ব্যবসা-বাণিজ্য এবং রোগী পরিবহনের প্রধান সড়ক।

তবে, সড়কটির বর্তমান অবস্থা অত্যন্ত নাজুক। রিকশা, অটোরিকশা, সিএনজি, ট্রাকসহ ভারী যানবাহনের চাপে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে মানুষ। এতে প্রাণহানিও ঘটছে।
সরকারি অবহেলার কারণে এই সড়ক ছাড়া লক্ষ্মীপুরবাসীর চলাচলের আর কোনো বিকল্প সড়ক নেই। এমনকি নেই কোনো রেলপথ বা আকাশপথ। জেলার অন্তত ১৯ লাখ মানুষের জন্য এটি একমাত্র ভরসা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২৫ সালের ফেব্রুয়ারি-মার্চ মাসে সড়ক ও জনপথ বিভাগ থেকে লক্ষ্মীপুর-চৌমুহনী সড়কটি ৪ লেনে উন্নীত করার একটি প্রকল্প প্রস্তাবনা তৈরি করা হয়। এতে ব্যয় ধরা হয় প্রায় ২৬৬ কোটি টাকা। কিন্তু, প্রকল্পটি অনুমোদন পেলেও অদৃশ্য কারণে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে ওয়ার্ক অর্ডার দেওয়া হচ্ছে না।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ৩ বছরে সড়কটিতে দুর্ঘটনার শিকার হয়ে ৫৯ জন লোকের মৃত্যু হয়েছে এবং ৪০টি দুর্ঘটনা ঘটে। আহত হয়েছে অসংখ্য মানুষ।

এসময় উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর উত্তর জামায়াতের সেক্রেটারী ড. মুহাম্মদ রেজাউল করিম, জেলা জামায়াতের সেক্রেটারী এআর হাফিজ উল্লাহ, সহকারী সেক্রেটারী মাওলানা নাসির উদ্দীন, পৌর আমির এড. আবুল ফারাহ নিশান, সেক্রেটারী হারুনুর রশিদ, চন্দ্রগঞ্জ থানা জামায়াতের সেক্রেটারী রেজাউল ইসলাম খান সুমন প্রমুখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১