সোমবার ২৭শে জুলাই, ২০২৬ ইং ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

চন্দ্রগঞ্জ বাজারে জলাবদ্ধতায় নাভিশ্বাস জনজীবনে

কবির আহমদ ফারুক : 

লক্ষ্মীপুর সদর উপজেলার প্রাণকেন্দ্র চন্দ্রগঞ্জ বাজারে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। ফলে বাজারে আসা ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের ভোগান্তি নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে।

স্থানীয়রা জানান, চন্দ্রগঞ্জ নিউ মার্কেট থেকে গরুহাটা হয়ে বাধেঁরগোড়া পর্যন্ত দক্ষিণ পাশের পানি প্রবাহের একমাত্র মাধ্যম ছিল পুরানখাল, যা রহমতখালি খালের সঙ্গে যুক্ত। কিন্তু খালের বড় অংশ ভূমিদস্যুরা নানা কৌশলে দখল করে নিয়েছে। মালিকানা দেখিয়ে অথবা অন্যভাবে পুরো খাল ভরাট করে অবৈধ স্থাপনা গড়ে তোলায় স্বাভাবিক পানি নিষ্কাশন ব্যবস্থা বন্ধ হয়ে গেছে।

বাজারের ব্যবসায়ীরা জানান, জলাবদ্ধতার কারণে দোকানে ক্রেতাদের আনাগোনা কমে যাচ্ছে। এতে বেচাকেনা ব্যাহত হচ্ছে, ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরা। এ অবস্থায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য জেলা প্রশাসক এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানার হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।

চন্দ্রগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকেও খাল দখলমুক্ত করতে লিখিতভাবে জানানো হলেও এখনো কোনো উদ্যোগ নেয়নি দখলদাররা।

ফলে ক্ষুব্ধ ব্যবসায়ীরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, প্রশাসন ব্যবস্থা না নিলে তারা যেকোনো কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১