সোমবার ২৭শে জুলাই, ২০২৬ ইং ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

চন্দ্রগঞ্জ বাজারে ফুটপাত দখল, জনদুর্ভোগ চরমে

কবির আহমদ ফারুক : 

লক্ষ্মীপুর সদর উপজেলার প্রাণকেন্দ্র চন্দ্রগঞ্জ বাজারে ফুটপাত দখল করে নিয়মবহির্ভূতভাবে দোকানপাট স্থাপন করায় জনদুর্ভোগ চরমে উঠেছে। বাজারের প্রধান সড়কের দু’পাশে দীর্ঘদিন ধরে অসাধু কিছু ব্যবসায়ী ফুটপাত দখল করে অস্থায়ী দোকান ও স্টল বসিয়েছেন।

বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য সদর উপজেলা নির্বাহী অফিসার জামসেদ আলম রানা সদর সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ডকে আদেশ দেন৷

ফুটপাত দখল হয়ে যাওয়ায় পথচারীরা বাধ্য হয়ে মূল সড়কে হাঁটছেন এবং প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন। নারী, শিশু ও বৃদ্ধদের জন্য এ অবস্থা আরও বেশি ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয়দের অভিযোগ, নিয়মবহির্ভূতভাবে গড়ে ওঠা এসব দোকান থেকে ইজারাদার টোল আদায় করলেও ফুটপাত দখলমুক্ত করার কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে না। এতে একদিকে জনসাধারণের ভোগান্তি বাড়ছে, অন্যদিকে বাজারের শৃঙ্খলা ও সৌন্দর্য নষ্ট হচ্ছে।

এলাকাবাসীর পক্ষে চন্দ্রগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবুকালাম জহির বলেন, চন্দ্রগঞ্জ বাজারের ফুটপাত দখলমুক্ত করা এখন সময়ের দাবি। প্রশাসনের হস্তক্ষেপ ছাড়া এই সমস্যার সমাধান সম্ভব নয়।

এ বিষয়ে উপজেলা প্রশাসনের তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে ভুক্তভোগীরা দ্রুত বাজারের ফুটপাত দখলমুক্ত করে স্বাভাবিক চলাচলের পরিবেশ ফিরিয়ে আনার জোর দাবি জানিয়েছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১