সোমবার ২৭শে জুলাই, ২০২৬ ইং ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

রামগঞ্জে চারতলা ভবন থেকে পড়ে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর এলাকার আঙ্গারপাড়া গ্রামের পশ্চিম বাজার এলাকায় একটি চারতলা ভবনের উপর থেকে পড়ে জান্নাত (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর বারী বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিন ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয় । এর আগে মঙ্গলবার দুপুরে সিঁড়ির মাঝখানের ফাঁক দিয়ে নীচে ফ্লোরে পড়ে গিয়ে মারাত্মক আহত হয় শিশুটি।

নিহত জান্নাতের বাবা দেলোয়ার হোসেন পেশায় একজন মাছ ব্যবসায়ী। তিনি রামগঞ্জ বাজারে মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। পরিবারসহ তারা পশ্চিম বাজার এলাকার সেলিম পোল্ট্রি ফিডের মালিকানাধীন আকবর হোসেন সেলিমের চারতলা ভবনের সবচেয়ে উপরের তলায় ভাড়ায় থাকতেন।

সিসিটিভি ফুটেজ ও বাড়ীর অন্যান্যরা জানান, মঙ্গলবার দুপুরে জান্নাত বাসার কক্ষের বাইরে খেলছিল। খেলার একপর্যায়ে সিঁড়ির রেলিং দিয়ে উপরে উঠে মাথা নিচু দিকে তাঁকাতে গিয়ে চারতলা ভবনের নীচে পড়ে যায়। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

এ ব্যাপারে বাড়ির মালিক আকবর হোসেন সেলিম জানান, খুবই মর্মান্তিকভাবে শিশুটির মৃত্যু হয়েছে। যা কোনভাবেই মেনে নিতে পারছি না। তিনি সবাইকে বাচ্চাদের প্রতি বিশেষ নজর দেয়ার অনুরোধ করেন।

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর বারী বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সিসিটিভি ফুটেজের ভিডিও দেখে বোঝা গেছে শিশুটি অসাবধানতা বশত খেলতে গিয়ে চারতলা ভবনের উপর থেকে নীচে পড়ে যায়। তবে এ ব্যাপারে তার পরিবারের লোকজন থানায় কোনো অভিযোগ করেনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১