সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

রামগতির মেঘনায় ১০টি মাছ ধরার নৌকা ডুবি, নিহত ১, নিখোঁজ ১

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে ১০টি মাছ ধরার নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এতে নৌকায় থাকা ২০/২৫ জন জেলে সাঁতরে পাড়ে আসতে পারলেও বাবলু ও ছিদ্দিক নামে দুই জেলে পানির তোড়ে ভেসে নিখোঁজ হয়। পরে শুক্রবার সকালে স্থানীয়রা বাবলুর লাশ নদী থেকে উদ্ধার করলেও ছিদ্দিক নামে ওই জেলে এখনো নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন রামগতি থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল হোসেন।

তিনি জানান, প্রতিদিনের মত বৃহস্পতিবার জেলেরা রামগতির বয়ারচরের টাংকির খাল সংলগ্ন মেঘনা নদীতে মাছ ধরতে যায়। রাত অনুমান ১১টার দিকে হঠাৎ প্রবল বেগে ঝড়ো হাওয়া শুরু হলে ১০টি মাছ ধরার নৌকা ডুবে যায়। এ সময় নৌকায় থাকা ২০/২৫ জন জেলে সাঁতরে পাড়ে আসতে পারলেও বাবলু ও ছিদ্দিক নামের দুই জেলে পানির তোড়ে ভেসে গিয়ে নিখোঁজ হয়ে যায়। সকালে স্থানীয়রা বাবলুর লাশ মেঘনা নদী থেকে উদ্ধার করলেও ছিদ্দিক এখনো নিখোঁজ রয়েছে বলে জানান তিনি।
পুলিশ ও স্থানীয়রা নিখোঁজ ছিদ্দিকের খোঁজে মেঘনা নদীর বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছেন বলেও জানান ওসি।

নিহত বাবলু স্থানীয় চরগাজী ইউনিয়নের ধনু মিয়ার ছেলে, অপর নিখোঁজ জেলে ছিদ্দিক স্থানীয় চর দরবেশ এলাকার আবদুল ওহাবের ছেলে।

 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930