সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

লক্ষ্মীপুরে সম্পত্তি জবর দখলের ছবি ধারণ করায় সাংবাদিকের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরে জবর দখলের ছবি ধারণ করায় দৈনিক খবর পত্রিকার জেলা প্রতিনিধি, দৈনিক মানব কল্যাণ পত্রিকার নির্বাহী সম্পাদক ও লক্ষ্মীপুর প্রেসক্লাবের প্রচার সম্পাদক ইসমাইল হোসেন জবুর বিরুদ্ধে সাজানো হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের করেছেন অর্ধডজন মামলার আসামি মহিউদ্দীন সুমন নামে এক সন্ত্রাসী। এদিকে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে শনিবার দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন, জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা। মানববন্ধনে সাংবাদিক নেতারা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

এরআগে গত ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার লক্ষ্মীপুর অতিরিক্ত জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ওই সাংবাদিকের নামে এ মিথ্যা মামলাটি দায়ের করা হয়। যার মামলা নং-সিআর ৭৮৩/১৭।

জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর রোববার সুমন তার আপন দুইভাই কামাল ও প্রবাসী আক্তার হোসেনের লক্ষ্মীপুর সদর উপজেলাধীন ৮৮নং আটিয়াতলী মৌজার ৪ খতিয়ান ভূক্ত ৮০৪ দাগে ১৩ শতাংশ জমি জবর দখলের চেষ্টা করেন। এ সময় ইসমাইল হোসেন জবুসহ কয়েকজন সাংবাদিক খবর পেয়ে ঘটনাস্থলে যান। সেখানে তারা ক্যামেরায় ছবি ধারণ করলে সুমন ক্ষীপ্ত হয়ে উঠেন এবং মারমুখী আচরণে লিপ্ত হন। এসব ঘটনায় যাতে সংবাদ প্রকাশ করা না হয় সেজন্য সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে সুমন।

সুমনের বিরুদ্ধে সন্ত্রাসী, চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে। তাছাড়া এলাকার অসহায় নীরিহ লোকজনকে বিভিন্ন মিথ্যা মামলা দিয়েও হয়রানি করছে এমন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

সাংবাদিক ইসমাইল হোসেন জবু জানান, সন্ত্রাসী সুমন তার আপন দুইভাই কামাল ও প্রবাসী আক্তার হোসেনের জমি জবর দখল করতে যায়। এ সময় আমার সাথে কয়েকজন সাংবাদিক খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জমি জবর দখলের ছবি ধারণ করায় ঘটনা ধামাচাপা দিতে সুমন ক্ষীপ্ত হয়ে মিথ্যা ও হয়রানিমূলক মামলা করেন।

এ বিষয়ে সুমনের ব্যবহৃত মোবাইল বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930