সোমবার ২৭শে জুলাই, ২০২৬ ইং ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

কফিল উদ্দিন ডিগ্রী কলেজের গভর্নিংবডির নতুন সভাপতির দায়িত্ব গ্রহণ

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার ঐতিহ্যবাহী কফিল উদ্দিন ডিগ্রী কলেজের গভর্নিংবডির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এ্যাডভোকেট ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি। তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে নবনিযুক্ত সভাপতি কলেজ ক্যাম্পাসে আগমন করলে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রিয়ব্রত চৌধুরী ও গভর্নিংবডির অন্যতম সদস্য মনির হোসেন ফুল দিয়ে তাঁকে বরণ করে নেন।

এ সময় কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং গভর্নিংবডির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

দায়িত্ব গ্রহণ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত মতবিনিময় সভায় এ্যাড. ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি বলেন, কলেজের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে তিনি নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবেন।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রিয়ব্রত চৌধুরী নবনিযুক্ত সভাপতিকে শুভেচ্ছা জানিয়ে বলেন, তাঁর অভিজ্ঞতা ও দক্ষ নেতৃত্বে কলেজের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও যুগোপযোগী হবে।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক ও গভর্নিং বডির সদস্যরা আশা প্রকাশ করেন, নতুন সভাপতির নেতৃত্বে কফিল উদ্দিন ডিগ্রী কলেজ আগামী দিনে শিক্ষা ও উন্নয়নের পথে আরও এগিয়ে যাবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১