বৃহস্পতিবার ৩০শে এপ্রিল, ২০২৬ ইং ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার

ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি

অর্থ ও বাণিজ্য ডেস্ক : 

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানীর বাজারে নিত্যপণ্যের দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ঈদের কেনাকাটার চাপে মুরগি ও গরুর মাংসের দাম ঊর্ধ্বমুখী হলেও সবজির বাজারে মিলেছে কিছুটা স্বস্তির খবর।

শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারসহ বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা যায়, গত এক সপ্তাহের ব্যবধানে মুরগির দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে।

বাজারে এখন প্রতি কেজি ব্রয়লার মুরগি ২২০ টাকা এবং সোনালি মুরগি ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া লেয়ার মুরগি ৩১০ টাকা এবং দেশি মুরগি কেজিপ্রতি ৬৭০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। বিক্রেতারা বলছেন, খামার থেকে সরবরাহ কম থাকায় এবং ঈদের বাড়তি চাহিদার কারণে দাম বেড়েছে।

মাংসের বাজারেও একই চিত্র দেখা গেছে। সপ্তাহের ব্যবধানে গরুর মাংসের দাম কেজিতে ৩০ টাকা বেড়ে এখন ৭৮০ টাকায় বিক্রি হচ্ছে।

মাংসের দাম বাড়লেও ক্রেতাদের জন্য স্বস্তির খবর দিচ্ছে সবজির বাজার। অধিকাংশ সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত কমেছে। এক সপ্তাহ আগে ১০০-১২০ টাকায় বিক্রি হওয়া কাঁচা মরিচ এখন পাওয়া যাচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়। অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সবজির দামও আগের তুলনায় কিছুটা নিম্নমুখী।

সবজি বিক্রেতারা জানান, ঈদের ছুটিতে মানুষ ঢাকা ছাড়তে শুরু করায় এবং শপিংয়ে ব্যস্ত থাকায় বাজারে ক্রেতা সমাগম কমেছে। চাহিদা কম থাকায় সবজির দামও কমে এসেছে। অন্যদিকে, মাংসের ক্ষেত্রে চাহিদা বেশি থাকায় দাম বাড়ছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০