সর্বশেষ:
লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

ইমরান হোসেন, লক্ষ্মীপুর :

লক্ষ্মীপুর সদর উপজেলার ১০নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দলের ৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) থানা কৃষক দলের নেতৃবৃন্দের অনুমোদনে এ কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটিতে অহিদ আলমকে আহ্বায়ক, আমির হোসেন ইলিয়াছকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মাহমুদুল হাসান জনি কে সদস্য সচিব করা হয়েছে।

কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন ,আব্দুল খালেক, ফরহাদ হোসেন রিপন, সামছুল আলম সোহেল, রায়হান রকি, মিজানুর রহমান রাজু, সাদ্দাম হোসেন, ওমর ফারুক (জামাই ফারুক), জহিরুল ইসলাম জনি, ইসমাইল হোসেন রিপন, বেল্লাল হোসেন মিন্টু, শামছু উদ্দিন কালা, মোহাম্মদ হাসান, সুদেব কর্মকার, হারুনুর রশিদ, হেলাল উদ্দিন, শাহ আলম ও ইমাম হোসেন মিলনসহ আরও অনেকে।

এছাড়া কমিটির অন্যান্য সদস্য হিসেবে বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীদের অন্তর্ভুক্ত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

চন্দ্রগঞ্জ থানা কৃষক দলের সভাপতি এইচ এম শাহরিয়ার জুয়েল এবং সাধারণ সম্পাদক উক্ত কমিটি অনুমোদন করেন।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, সংগঠনের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করা, কৃষকদের অধিকার আদায়ে ভূমিকা রাখা এবং দলীয় কার্যক্রম গতিশীল করাই হবে তাদের প্রধান লক্ষ্য।
তারা আশা প্রকাশ করেন, নতুন এই কমিটি চন্দ্রগঞ্জ ইউনিয়নে কৃষক দলের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031