সর্বশেষ:
সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট

চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

লক্ষ্মীপুর প্রতিনিধি :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ৮ নম্বর দত্তপাড়া ইউনিয়ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোরশেদ আলমের নেতৃত্বে এসআই (নিঃ) মাসুম ফরহাদ ও থানার একটি চৌকস দল বিশেষ অভিযান চালায়। অভিযানে রাসেল আহাম্মেদ (২৫), মো. ইব্রাহিম আহাম্মেদ (২৬) এবং মো. বেল্লাল হোসেন ওরফে বেল্লালকে (৩৬) গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরস্পরের যোগসাজশে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে নিজ নিজ দখলে রাখার অভিযোগে চন্দ্রগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

চন্দ্রগঞ্জ থানার ওসি মোহাম্মদ মোরশেদ আলম বলেন, থানা এলাকায় মাদক নির্মূলে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে পুলিশ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031