বুধবার ৩রা জুন, ২০২৬ ইং ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

কমলনগরে স্কুলছাত্রী অপহরণ

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের কমলনগরের বাল্যবিয়েতে রাজি না হওয়ায় ফলকন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির একছাত্রীকে অপহরণ করা হয়েছে। অপহরণের তিনদিন কেটে গেলেও অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার ও ঘটনার সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ। এতে অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

শুক্রবার (৬ অক্টোবর) দুপুরে অপহৃত স্কুলছাত্রীর বাবা কমলনগর থানায় লিখিত অভিযোগ করেন। এরআগে গত বুধবার (৪ অক্টোবর) সকাল ৯টায় বাড়ি থেকে প্রাইভেট পড়তে যাওয়ার সময় স্থানীয় করিম মৌলভী বাড়ির সামনে থেকে ওই স্কুলছাত্রীকে অপহরণ করা হয়।

অপহৃত স্কুলছাত্রীর মামা মো. খোরশেদ জানান, হাজিরহাট বাজার সংলগ্ন জাঙ্গালীয়া গ্রামের মমিন উল্লার ছেলে ওমান প্রবাসী মো. হারুনের (২৬) জন্য তার ভাগনীর বিয়ের প্রস্তাব দেয়। মেয়েকে পড়ালেখা শেখাবে বাল্যবিয়ে দিবে না বলে পরিবারের লোকজন ছেলে পক্ষকে জানিয়ে দেয়। যে কারণে ওই ছেলেসহ (প্রবাসী হারুন) ছেলে পক্ষের ৫/৬জন আত্মীয় বুধবার সকালে সিএনজি চালিত অটোরিকশা করে তাকে অপহরণ করে নিয়ে যায়।

কমলনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. তৌহিদুল ইসলামকে বলেন, স্কুলছাত্রী অপহরণের ঘটনা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাকে জানিয়েছেন। তাৎক্ষণিক বিষয়টি উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অবগত করি।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা লিখিত অভিযোগ করেছেন। স্কুলছাত্রী উদ্ধার ও জড়িতদের আটকের চেষ্টা চলছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০