বুধবার ৩রা জুন, ২০২৬ ইং ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

লক্ষ্মীপুরে প্রি পেইড মিটার লাগাতে গিয়ে বিক্ষোভের মুখে পিডিবির লোকজন

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরে পিডিবির বিদ্যুৎগ্রাহকদের প্রি পেইড মিটার লাগাতে গিয়ে এলাকাবাসীর বিক্ষোভের মুখে পিছু হটেছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা। মঙ্গলবার দুপুরে শহরের মজুপুরে এ ঘটনা ঘটে। এ সময় বিক্ষোভ মিছিল করে মিটার লাগাতে বাধা দেয় স্থানয়ি বাসিন্ধারা। তাদের অভিযোগ এ মিটারে বিদ্যুৎ বিল বেশি ওঠে এবং মিটার লাগাতে বাড়তি ৮ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত দিতে হয়।

এ বিষয়ে পিডিবির এ্যাসিটেন্ট প্রজেক্ট ম্যানেজার সাইফুল্লাহ জানান, প্রি পেইড মিটার আর আগের ডিজিটাল মিটারে বিলের কোন পার্থক্য নেই। বিল আগের মতই আসবে। শুধু বিল পেমেন্ট করতে হবে প্রিপেইড কার্ডের মাধ্যমে। প্রি-পেইড মিটার হলে বিল দেওয়ার জন্য আলাদা ঝামেলা থাকবে না। গ্রাহক ভেন্ডিং স্টেশনে গিয়ে কার্ড রিচার্জ করে তা মিটারে যুক্ত করবেন। যেকোনো সময় গ্রাহক দেখতে পারবেন কত বিদ্যুৎ খরচ হলো, কত টাকা অবশিষ্ট রয়েছে। বিতরণ কোম্পানি বিদ্যুৎ দেওয়ার আগেই সব টাকা পেয়ে যাবে। বিল তৈরি ও বিতরণের ঝামেলা ও ব্যয় কমবে। কোনো বকেয়া থাকবে না। লাইন কাটার প্রশ্ন উঠবে না। তবে মিটার লাগাতে গ্রাহকদের কাছ থেকে টাকা নেওয়ার বিষয়টি সঠিক নয় বলে জানান তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০