সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

লক্ষ্মীপুরে যুবদল ও ছাত্রদলের ১৫ নেতাকর্মী আটক

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে আটককৃত যুবদল ও ছাত্রদলের ১৫ নেতাকর্মীকে আদালতে প্রেরণ করেছে পুলিশ। বুধবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়। এরআগে মঙ্গলবার রাতে পৌরশহরের পুরাতন পৌরসভার সামনে থেকে গোপন বৈঠক থেকে তাদের আটক করে বলে জানায় পুলিশ।

আটককৃতরা হলেন, সদর থানা যুবদলের সভাপতি কিরণ পাটোয়ারী, পৌর যুবদলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ভুলু, জেলা ছাত্রদলের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নাদিম মাহমুদ জুয়েল, লক্ষ্মীপুর কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি গাজী সামসুর রহমান সবুজসহ ১৫ জন।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লোকমান হোসেন জানান, শহরে বেআইনীভাবে দলবদ্ধ হয়ে নাশকতার পরিকল্পনায় গোপন বৈঠক করার সময় সন্দেহজনকভাবে ১৫ জনকে আটক করা হয়। তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930