সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

নোয়াখালীতে পুলিশ-বিএনপি সংঘর্ষে অর্ধশতাধিক আহত, আটক ২০

বিশেষ প্রতিনিধি :

নোয়াখালীতে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের তিন সদস্যসহ কমপক্ষে অর্ধশতাধিক বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মী আহত হন। এ ঘটনায় আটক করা হয়েছে ২০ নেতাকর্মীকে।

কুমিল্লার একটি আদালতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে নোয়াখালী জেলা শহর মাইজদীতে বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহানের নেতৃত্বে বুধবার বেলা ১১টার দিকে বিক্ষোভ মিছিল বের করে জেলা বিএনপি। এ সময় পুলিশ বাধা দিলে এ সংঘর্ষের সূত্রপাত ঘটে। সংঘর্ষের একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড শর্টগানের গুলি ছুড়ে।

আহত জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আবু হাসান নোমান জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকালে নোয়াখালীতে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল বের করা হয়।

কিন্তু মিছিলটি রশিদ কলোনি মোড় থেকে শুরুর পর বিনাউস্কানিতে নেতা-কর্মীদের ওপর হামলা করে পুলিশ। এ সময় পুলিশের গুলিতে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হয়। বিএনপির কেন্দ্রীয় নেতা মাহবুব আলমগীর আলো, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিনসহ ২০ নেতা-কর্মীকে আটক করে নিয়ে গেছে পুলিশ।

নোয়াখালী সদরের সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, শহরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব ধরনের মিছিল করতে নিষেধ করা হয়েছে। পুলিশের বাধা অতিক্রম করে মিছিলের মাধ্যমে শহরে বিশৃঙ্খলা সৃষ্টি করায় পুলিশ তাদের বাধা দিলে বিএনপি নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা চালায়। এতে তিন পুলিশ সদস্য আহত হন। এ সময় আইন-শৃঙ্খলা বাহিনীর কাজে বাঁধা দেওয়ায় কয়েকজনকে আটক করে থানায় নিয়ে আসা হয় বলে জানান তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930