রবিবার ১৪ই জুন, ২০২৬ ইং ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন

সিইসির পদত্যাগ দাবি কাদের সিদ্দিকীর

আকাশবার্তা ডেস্ক :

জিয়াউর রহমানকে এ দেশে বহুদলীয় গণতন্ত্রের পুনঃ প্রতিষ্ঠাতা বলায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদার পদত্যাগ দাবি করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম।তিনি বলেন, নির্বাচন কমিশন কার্যালয়ে গতকাল বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে সংলাপে সিইসি যে বক্তব্য দিয়েছেন তা প্রত্যাহার করতে হবে।অন্যথায় তাকে পদত্যাগ করতে হবে। এসময় সিইসি নিরপেক্ষ নয় বলে মন্তব্য করেন কাদের সিদ্দিকী।সোমবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে কৃষক শ্রমিক জনতা লীগের সঙ্গে সিইসি সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপ থেকে বেরিয়ে এসে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, সিইসি গতকাল বলেছেন জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছেন। যদি জিয়াউর রহমান এটা করে থাকেন তাহলে কেউ না কেউ বহুদলীয় গণতন্ত্র হত্যা করেছ। তাঁর এই বক্তব্যের সঙ্গে কৃষক শ্রমিক জনতা লীগ একমত নয়। সিইসি এ কথা বলতে পারেন না। সিইসি অন্য কমিশনারদের সঙ্গে আলোচনা না করে এককভাবে এ কথা বলেছেন।

কাদের সিদ্দিকীর দাবি তারা আড়াই ঘণ্টা সংলাপ করার পর এই বক্তব্যের প্রতিবাদে সংলাপ বয়কট করেন। তিনি বলেন, সিইসি এ বক্তব্যের ব্যাখ্যায় তাদের বলেছেন গতকাল যারা (বিএনপি) সংলাপে এসেছিল, তাদের ভালো কাজগুলো ওয়েবসাইট থেকে নিয়ে তিনি বলার চেষ্টা করেছেন।সংলাপে দলটি নির্বাচনের আগে সংসদ ভেঙে দেয়া, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং সেনা মোতায়েন করাসহ সহ ১৮ দফা দাবি তুলে ধরেন।

গতকাল রোববার বিএনপির সঙ্গে সংলাপে সিইসি কে এম নুরুল হুদা বলেন, জিয়াউর রহমান এ দেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন।
১৯৮১ সালের ৩০ মে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর বিএনপি প্রায় নয় বছর আন্দোলন সংগ্রাম চালিয়েছে। পরে ১৯৯১ সালে সংসদ নির্বাচনে বিএনপি জয়লাভ করে সরকার গঠন করে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০১ সালের সংসদ নির্বাচনে জয়ী হয়ে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি দ্বিতীয়বারের মতো সরকার গঠন করে।

সংলাপে উপস্থিত বিএনপি নেতাদের উদ্দেশে সিইসি বলেন, আজকের সংলাপে যারা অংশগ্রহণ করেছেন, তাদের অনেকেই সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। মহান জাতীয় সংসদের স্পিকার হিসেবে সংসদ পরিচালনা করেছেন। মন্ত্রী থাকাকালে আপনাদের অনেকের অধীনে আমি চাকরি করার সুযোগ পেয়েছি। অনেকে জাতীয় সংসদ নির্বাচনে একাধিকবার নির্বাচিত হয়ে দেশ পরিচালনার ভূমিকা রেখেছেন। রাষ্ট্র পরিচালনার কাজে বিএনপি সরকার দেশে ‘প্রকৃত নতুন ধারার’ প্রবর্তন করেছে বলেও মন্তব্য করেন তিনি।

সূত্র : আমার সংবাদ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০