বুধবার ৩রা জুন, ২০২৬ ইং ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

সংবাদকর্মী জুলহাসের চিকিৎসায় ৫ লাখ টাকার প্রয়োজন

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের কমলনগরের বাসিন্দা সাবেক আনসার ব্যাটালিয়নের সিপাহী ও সংবাদকর্মী হাছনাইন আহাম্মদ জুলহাস (৩৫) গত ৭ বছর ধরে শারিরীক ও মানসিক রোগে ভুগছেন। তার চিকিৎসার জন্য ৫ লাখ টাকার প্রয়োজন। সবার আর্থিক সহযোগিতায় সুস্থ্য হয়ে আবারও সাংবাদিকতায় ফিরতে চান তিনি।

জুলহাস উপজেলার চরফলকন গ্রামের মৃত আবু সাঈদ মাস্টারের ছেলে। ১৯৯৭ থেকে ২০০৭ পর্যন্ত স্থানীয় একাধিক পত্রিকায় রামগতি উপজেলার প্রতিনিধির দায়িত্ব পালন করেন। পরবর্তীতে আনসার ব্যাটালিয়নে সিপাহী পদে চাকরি করেন। অসুস্থতার কারণে এক বছর পর তাকে চাকরি ছাড়তে হয়। চিকিৎসার জন্য বসতবাড়ির জমি বিক্রি করে এতদিন চিকিৎসা চালিয়েছেন। বর্তমানে টাকার অভাবে তার চিকিৎসা বন্ধ।

উন্নত চিকিৎসার জন্য ভারত যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। জুলহাসের চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা ও সকলের কাছে দোয়া চেয়েছেন তার পরিবার। সাহায্য পাঠানোর ঠিকানা : গোলেনুর বেগম, চলতি হিসাব নং-৫১১৫, সোনালী ব্যাংক, কমলনগর শাখা, লক্ষ্মীপুর। বিকাশ ০১৭৪৫৭৭০৯০৫।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০