সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

রামগঞ্জে অধ্যক্ষ লাঞ্ছিতের ঘটনায় তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার কচুয়া আহমদিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আজাদ হোসেনকে লাঞ্ছিতের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার মাদ্রাসার জরুরী বৈঠকে পরিচালনা পর্ষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান আকম রুহুল আমিন, গভর্নিং বডির সহ-সভাপতি মোঃ ইলিয়াছ মেম্বার, শিক্ষক প্রতিনিধি আব্দুল গোফরান, ভাইস প্রিন্সিপাল মাছুম ফারুকী, সিনিয়র শিক্ষক গোলাম কিবরিয়া এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের একজন সদস্যসহ ৫ সদস্যের এই তদন্ত কমিটি গঠন করা হয়। গঠিত তদন্ত কমিটি আগামী ১০ দিনের মধ্যে ঘটনার তদন্ত সাপেক্ষে লিখিত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

উল্লেখ্য, গত বুধবার দুপুরে মাদ্রাসার রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক কামরুল হাসান রাসেলের সহযোগিতায় এবতেদায়ী শিক্ষক মোঃ ইছমাইল হোসেনকে প্রিন্সিপাল আজাদ হোসেনকে নিজকক্ষে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930