সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

স্টিকার লাগিয়ে সাংবাদিক ও এমপি হয়ে যান অনেকে : কাদের

আকাশবার্তা ডেস্ক :

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আমাদের দেশে যারা সাংবাদিক বা এমপি না। তারাও গাড়িতে স্টিকার লাগিয়ে ঘুরে বেড়ান। স্টিকার লাগিয়ে সাংবাদিক এবং এমপি হয়ে যান। এসব স্টিকার নীলক্ষেতে পাওয়া যায়।

তিনি বলেন, আমি রাস্তায় থাকি আমি জানি। অনেক সময় দেখি এমপির স্টিকার লাগিয়ে বাজারে এসেছেন। জানতে চাইলে বলেন, বাসার কাজের লোক। এরাই সড়কের নিয়ম ভঙ্গ করেন। আমি অনেক বলেছি, আমার কথা শুনেননি। এখন দুদক ধরছে, এবার বুঝুন।

রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন। ‘সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি’ স্লোগানে ২২ অক্টোবর বাংলাদেশে প্রথমবারের মতো ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০১৭’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, রাস্তাকে নিরাপদ করতেই হবে। আমাদের বাঁচতে হলে, ভবিষ্যত প্রজন্মকে নিরাপদ রাখতে হলে রাস্তা নিরাপদ করতেই হবে। আমরা অবশ্যই পারবো, তবে এজন্য সবার মানসিকতা পরিবর্তন করতে হবে।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও চালকদের উল্টোপথে গাড়ি চালাতে বাধ্য করেন। না গেলে ক্যাম্পাসে নিয়ে আটকে রাখেন, মারধর করেন। আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বারবার বলেছি, কিন্তু সমাধান হচ্ছে না। এসব আইন ভঙ্গ করা ছাত্রদের থেকে ভবিষ্যতে ভালো নেতৃত্ব আশা করা যায় না বলেও হতাশা ব্যক্ত করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, আমাদের কিছু অসাধারণ নেতা আছেন, অসাধারণ মানুষ আছেন যারা সড়কে নিয়ম মানতে চান না। রাস্তায় ফুটওভার ব্রিজ থাকতেও হামাগুড়ি দিয়ে ডিভাইডার পার হন। এমনকি ফ্লাইওভারেও দৌঁড়ে দৌঁড়ে ডিভাইডার দিয়ে পার হতে দেখা যায়। তখন দুর্ঘটনা ঘটলে এর জন্য কি চালককে দোষারোপ করা যায়?

দুর্ঘটনা প্রতিরোধে ও সুশৃঙ্খল সড়কের জন্য সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সড়ক নিরাপদের কাজ একা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পারবেন না, একা ইলিয়াস কাঞ্চন পারবেন না, একা ওবায়দুল কাদেরও পারবেন না। এজন্য সবার সহযোগিতা দরকার। সাধারণ পথচারী থেকে উচ্চ পর্যায়ের সবার মানসিকতা পরিবর্তন করতে হবে।

বিআরটিএ-এর চেয়ারম্যান মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনিরুল ইসলাম, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলাম এবং একই বিভাগের সাবেক সচিব এম এ এন সিদ্দিক, নিরাপদ সড়ক চাই এর চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, বিআরটিএ এর প্রধান প্রকৌশলী ইবনে হাসান আলী, হাইওয়ে পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আতিকুর রহমান প্রমুখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930