বুধবার ৩রা জুন, ২০২৬ ইং ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

চন্দ্রগঞ্জ বাজার সড়ক নির্মাণে ব্যাপক অনিয়ম, সিডিউল মানা হচ্ছেনা

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক কেন্দ্র চন্দ্রগঞ্জ বাজারের অভ্যন্তরীণ সড়ক নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। সিডিউল মোতাবেক কাজ করছেন না সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান। এলজিইডি কর্তৃক চন্দ্রগঞ্জ বাজারের ৪’শ মিটার আরসিসি সড়ক নির্মাণ কাজের জন্য ৭২ লাখ ২৩ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। কাজটি পায় মেসার্স খন্দকার ব্রাদার্স। মূল ঠিকাদার থেকে কাজটি সাবলিজ হিসাবে কিনে নেন, স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নিজাম উদ্দিন। গত ৬ অক্টোবর কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

সরেজমিনে দেখা যায়, সিডিউল মোতাবেক সড়কের গার্ডওয়ালে ১ নম্বর ইটের স্থলে ২ নম্বর ইট ব্যবহার করা হচ্ছে। ব্যবসায়ীরা এটাকে বলছেন ১৪ নম্বর ইট। অন্যদিকে প্রতি ৮ ইঞ্চিতে রড বাঁধার কথা থাকলেও বেশিরভাগ রড বাঁধা হয়েছে ১০/১২ ইঞ্চি ফাঁরাকে। ঢালাই দেওয়ার জন্য ফেলে রাখা পাথর বেশিরভাগই মরা পাথর। গার্ডওয়ালে সিমেন্ট পরিমাণে কম ব্যবহার করার কারণে এখনই ইট খুলে খুলে পড়ে যাচ্ছে। অপরদিকে কাজে খুবই ধীরগতি দেখা গেছে। নির্মাণ কাজের সাইডে কাজ তদারকি করার জন্য উপজেলা এলজিইডি কার্যালয়ের আবুল বাসার ঠিকাদারের পক্ষে এতটাই সাফাই গাইলেন, মনে হচ্ছে তিনি দায়িত্ব পালন নয় দালালী করার জন্যই এখানে নিযুক্ত হয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যবসায়ী জানান, কাজের মান এতটা খারাপ হলে এ রাস্তা একবছরও টিকবেনা। কারণ সড়কটিতে প্রতিদিন বিপুল সংখ্যক মালবোঝাই ট্রাক ও লরিতে মালামাল লোড-আনলোড করা হয়।

এ ব্যাপারে সাবলিজ গ্রহিতা ঠিকাদার নিজাম উদ্দিন মুঠো ফোনে প্রথমেই সাংবাদিকদের ধোলাই দিয়ে বক্তব্য শুরু করেন। এ সময় তিনি বলেন, মূল ঠিকাদার থেকে লাভের একটি বড় অংশ ছাড় দিয়ে কাজটি কিনে নিয়েছি। কাজ খুব সুন্দরভাবে হচ্ছে। কোনো অনিয়ম হচ্ছেনা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০