বুধবার ৩রা জুন, ২০২৬ ইং ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

চন্দ্রগঞ্জে বাজার সড়ক নির্মাণে অনিয়ম, কাজ বন্ধ রাখার নির্দেশ

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ বাজারের অভ্যন্তরীণ সড়ক নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্ট ঠিকাদারকে কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন সদর উপজেলা প্রকৌশলী বায়েজীদ বিন কামাল। সিডিউল মোতাবেক কাজ না করার অভিযোগে বুধবার সন্ধ্যায় কয়েকটি অনলাইন পত্রিকায় এনিয়ে সংবাদ প্রকাশিত হয়। রাতেই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ নুরুজ্জামান উপজেলা এলজিইডি প্রকৌশলীকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি প্রেরণ করেন।

বৃহস্পতিবার সকালে চিঠি প্রেরণের বিষয়টি উপজেলা পরিষদের অফিস সহকারী প্রদীপ চক্রবর্তী সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

এলজিইডি কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, চন্দ্রগঞ্জ বাজারের অভ্যন্তরীণ সড়ক নির্মাণ প্রকল্পে ৪’শ মিটার আরসিসি কাজের জন্য ৭২ লাখ ২৩ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। কাজটি পায় মেসার্স খন্দকার ব্রাদার্স। মূল ঠিকাদার থেকে কাজটি সাবলিজ হিসেবে কিনে নেন, স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নিজাম উদ্দিন। গত ৬ অক্টোবর কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

শুরুতেই গার্ডওয়ালে ২নম্বর ইট ব্যবহারসহ কাজের অনিয়ম ধরা পড়লে ইটগুলো ফেরত পাঠানো হয়। পরে আবারো অনিয়মের পথেই কাজ চালিয়ে যায় সাবলিজ গ্রহিতা ঠিকাদার নিজাম উদ্দিন। কাজে অনিয়মের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকে স্ট্যাটাস দিয়ে কর্তৃপক্ষের নজরে আনেন। বিষয়টি সাংবাদিকদের নজরে পড়লে বুধবার সরেজমিনে গিয়ে অনিয়মের সত্যতা খুঁজে পাওয়া যায়।

সরেজমিনে দেখা যায়, সিডিউল মোতাবেক সড়কের গার্ডওয়ালে ১ নম্বর ইটের স্থলে ২ নম্বর ইট ব্যবহার করা হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন এটাকে ১৪ নম্বর ইট। অন্যদিকে প্রতি ৮ ইঞ্চিতে রড বাঁধার কথা থাকলেও বেশিরভাগ রড বাঁধা হয়েছে ১০/১২ ইঞ্চি ফাঁরাকে। ঢালাই দেওয়ার জন্য ফেলে রাখা পাথর বেশিরভাগই মরা পাথর। গার্ডওয়ালে সিমেন্ট পরিমাণে কম ব্যবহার করার কারণে এখনই ইট খুলে খুলে পড়ে যাচ্ছে। অপরদিকে কাজ চালানো হচ্ছে অত্যান্ত ধীরগতিতে। অন্যদিকে, অনিয়মতান্ত্রিকভাবে কাজ করার জন্য এলজিইডি কার্যালয়ের কতিপয় কর্মকর্তা-কর্মচারী তাকে সহযোগিতা করছেন বলেও অভিযোগ পাওয়া গেছে।

এ ব্যাপারে এলজিইডি’র সদর উপজেলা প্রকৌশলী বায়েজীদ বিন কামাল মুঠো ফোনে জানান, অনিয়মের অভিযোগ পাওয়ার পর চন্দ্রগঞ্জ বাজারের অভ্যন্তরীণ সড়ক নির্মাণের (আরসিসি) কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত করে অনিয়মের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা।

 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০