বুধবার ৩রা জুন, ২০২৬ ইং ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

মান্দারীতে প্রভাবশালীদের দখলে ফুটপাত

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানাধীন মান্দারী বাজারের ফুটপাত এখন প্রভাবশালীদের দখলে। বাজারের প্রবেশ মুখসহ প্রধান সড়কের দু’পাশের ফুটপাত দখল করে গড়ে উঠছে ছোট বড় অবৈধ দোকানপাট। এসব অস্থায়ী দোকান থেকে একটি প্রভাবশালীচক্র প্রতিদিন ভাড়া হিসাবে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছেন বলে জানা গেছে। টাকা না দিলে জোরপূর্বক তুলে দেওয়ার অভিযোগও রয়েছে।

ফুটপাত দখলে থাকা এসব অবৈধ ব্যবসায়ীদের শেল্টার দিচ্ছেন স্থানীয় একটি রাজনৈতিক সিন্ডিকেট।

বাজারে আগত ক্রেতা-বিক্রেতা ও পথচারীদের অভিযোগ ফুটপাত দখলের কারণে জনচলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে। অপরদিকে এসব অবৈধ দোকানের কারণে ছোট-বড় মালবাহী ট্রাক-সিএনজি ক্রসিং করতে না পেরে দীর্ঘক্ষণ সড়কের উপর দাঁড়িয়ে থাকায় প্রতিদিনই মান্দারী বাজারে যানজট লেগে থাকে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মান্দারী বাজারের মধ্যে ব্রিজের পশ্চিম-পূর্ব দু’পাশের সড়ক দখল করে গড়ে উঠছে অসংখ্য ফলের দোকান, মার্কেটের সামনে রাস্তা উপর কাঁচা মালের দোকান, অসাস্থ্যকর পরিরেশে তৈরি নিন্মমানের বিস্কুট দোকান বসানো হয়েছে।

অন্যদিকে প্রধান সড়কের দু’পাশে একাধিক অটোসিএনজি স্টেশন, যত্রতত্র রিকশা পার্কিং করার কারণে মেইন সড়ক সংকুচিত হয়ে পড়ায় যানজট লেগে থাকে দীর্ঘক্ষণ।

বৈধ ব্যবসায়ীদের সাথে কথা বললে তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সড়ক ও জনপথ বিভাগের এই সড়কসহ ফুটপাত দখলকারীদের পেছনে শাসকদলের একটি গোষ্ঠী জড়িত। ফুটপাতের উপর অবৈধ দোকানের কারণে মেইন সড়ক দিয়ে মানুষ চলাচল করতে গিয়ে প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে।

এসব অবৈধ দখলদারদের কারণে ব্যবসা গুটিয়ে বাড়ি যাওয়ার উপক্রম হয়েছে বলে জানান বৈধ ব্যবসায়ীরা। এতে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীসহ সাধারণ মানুষ চলাচল করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হয়। বছরের পর বছর এভাবে চলে আসলেও দেখার কেউ নেই।

এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন, ভুক্তভোগি ব্যবসায়ী ও জনসাধারণ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০