সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

চন্দ্রগঞ্জে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে জেলা প্রশাসক

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন কাজে কর্মব্যস্ত দিন কাটিয়েছেন জেলা প্রশাসক হোমায়রা বেগম। সোমবার দিনব্যাপি চন্দ্রগঞ্জ থানা এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ কার্যালয়, একটি বাড়ি একটি খামার প্রকল্প পরিদর্শন করেন তিনি। এ সময় সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ নুরুজ্জামান, চন্দ্রগঞ্জ ইউপির চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল, স্থানীয় ইউপি মেম্বার ওবায়দুল হক হিরণ, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক প্রথমে হযরত দেওয়ানশাহ্ (রঃ) মহিলা দাখিল মাদ্রাসা, দেওয়ানশাহ্ এতিমখানা, রামকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বরইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইব্রাহীম মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, বরইতলা একটি বাড়ি একটি খামার প্রকল্পের আওতায় মৎস খামার ও সর্বশেষ চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন তিনি।

চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদ পরিদর্শনে গেলে চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল, ইউপি সদস্যবৃন্দ এবং তথ্য বাতায়নের উদ্যোক্তারা জেলা প্রশাসককে ফুল দিয়ে স্বাগত জানান।

পরিদর্শনকালে জেলা প্রশাসক হোমায়রা বেগম সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বিদ্যালয়ে পড়ালেখার মানোন্নয়ন ও খেলাধূলার পরিবেশ যেন বজায় থাকে। পাশাপাশি মাদক ও ইভটিজিং প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। জেলা প্রশাসক আরো বলেন, বাল্যবিয়ে এবং যৌতুক আমাদের সমাজে একটি বিরাট সমস্যা। এটি প্রতিরোধে স্থানীয় জনপ্রতিনিধি, অভিভাবক, বিদ্যালয়ের শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যদের এগিয়ে আসতে হবে। এ সময় তিনি বাল্যবিয়ে কোনো ভাবেই বরদাস্ত করা হবেনা বলে মন্তব্য করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930