বুধবার ৩রা জুন, ২০২৬ ইং ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

রামগতি আহমদিয়া কলেজে নবীন বরণ

মিসু সাহা নিক্কন, রামগতি :

জেলার রামগতি উপজেলার আহমদিয়া কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ হয়েছে। সোমবার (৩০ অক্টোবর) বেলা ১১টায় কলেজ ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. আজগর আলী।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামগতি উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আবদুল ওয়াহেদ। কলেজ অধ্যক্ষ জামসেদা জাং চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) অজিত দেব, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকবাল হোসেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক (প্রশাসন) মো. জাকির হোসেন, আ.লীগের উপজেলা ভারপ্রাপ্ত সভাপতি আবদুল ওয়াহেদ মুরাদ, বড়খেরী ইউপি চেয়ারম্যান হাসান মাহমুদ ফেরদৌস, চরগাজী ইউপি চেয়ারম্যান তাওহীদুল ইসলাম সুমন।

এ সময় বক্তারা এ বিদ্যাপিঠটিতে শিক্ষার মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। পরে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০