সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

লক্ষ্মীপুরে জেএসসি ও জেডিসিতে ৩২ হাজার পরীক্ষার্থী অংশ নিয়েছে

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে ৩৮টি কেন্দ্রে ৩২ হাজার ১’শ ৬ শিক্ষার্থী জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা পরীক্ষায় অংশ নিয়েছে। বুধবার (১ নভেম্বর) সকাল ১০টা থেকে এ পরীক্ষা শুরু হয়।

জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা যায়,  জেলায় এবার মোট ৩২ হাজার ১’শ ৬ জন পরীক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে জেএসসিতে ২৩ হাজার ৬’শ এবং জেডিসিতে ৮ হাজার ৫’শ ৬ জন। জেলার বিভিন্ন স্কুলের ২৩টি কেন্দ্রে ও মাদরাসার ১৫টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

জেএসসিতে লক্ষ্মীপুর সদর উপজেলায় ১১ কেন্দ্রে ৯ হাজার ৭’শ ২০, রামগঞ্জে ৫ কেন্দ্র ৪ হাজার ৫’শ ৮, রায়পুরে ৩ কেন্দ্র ৩ হাজার ৮’শ ২২, রামগতিতে ২ কেন্দ্র ৩ হাজার ৪’শ ৮৭ এবং কমলনগরে ২ কেন্দ্র ২ হাজার ৬৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

পরীক্ষা চলাকালীন সময় কেন্দ্রে পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারবেন না এবং কেন্দ্র সচিব ব্যতিত অন্য কেউ মোবাইল ব্যবহার করতে পারবেন না।

নকলমুক্ত পরিবেশে পরীক্ষা আয়োজনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন সংশ্লিষ্ট প্রশাসন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930