সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে জেলা ছাত্রলীগের এক জরুরী সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। শুক্রবার সকালে জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল ও সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের কমিটি বিলুপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

দলীয় সূত্রে জানা যায়, গত ৩০ অক্টোবর চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের আহ্বায়ক মো. আলাউদ্দিনের জন্মদিনে মান্দারী ইউনিয়ন আওয়ামীলীগের কার্যালয়ে কেককাটার আয়োজন করেন তার অনুসারিরা। এ সময় একই কমিটির ২য় যুগ্ম আহ্বায়ক আবু তালেবের সমর্থকরা অনুষ্ঠান পালনে বাঁধা দেয়। এ সময় উভয়পক্ষের মধ্যে হাতাহাতি, মারামারির ঘটনায় পার্টি অফিসের চেয়ার টেবিল ভাংচুর করা হয়। এ ঘটনায় জেলা ছাত্রলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক কাজী নিজামসহ অন্তত ৫ জন আহত হয়।

তুচ্ছ এমন একটি অপ্রীতিকর ঘটনায় দলের ভাবমুর্তি ক্ষুন্ন হওয়ায় জেলা ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক কমিটি বিলুপ্তিসহ সময়োপযোগী সিদ্ধান্ত নিয়েছেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক দলের তৃণমূল নেতাকর্মী জানান।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930