সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

বঙ্গবন্ধু ও জাতীয় ৪ নেতার প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

আকাশবার্তা ডেস্ক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শুক্রবার জেল হত্যা দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয় চার নেতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসুস্থ থাকায় শুক্রবার সকাল সাতটার দিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়।

এরপর সকাল আটটার দিকে বনানী কবরস্থানে ১৫ আগস্টের শহীদ ও জাতীয় নেতাদের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ করেন ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। জেলহত্যা দিবসে জাতি শুক্রবার জাতীয় চার নেতাকে যথাযথ শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে বাংলাদেশের ইতিহাসের অন্যতম বর্বরোচিত এই কালো অধ্যায়টিকে স্মরণ করছে।

প্রধানমন্ত্রীর পক্ষে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এবং স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম আজ সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষ থেকে আওয়ামী লীগের সাধারণ এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং সিনিয়র নেতৃবৃন্দ আরেকটি পুষ্পস্তবক অর্পণ করেন। আওয়ামী লীগ ছাড়াও যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগসহ আওয়ামী লীগের সব সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতারা শ্রদ্ধা নিবেদন করেন।

বঙ্গবন্ধুর হত্যাকারীরা ১৯৭৫ সালের ৩ নভেম্বর ভোর রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ঢুকে জাতীয় চার নেতা তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, ক্যাপ্টেন এম মনসুর আলী ও এএইচএম কামরুজ্জামানকে হত্যা করে। এই চার নেতা বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দেন এবং জাতির স্বাধীনতা অর্জিত হয়। সিনিয়র আওয়ামী লীগ নেতা সাহারা খাতুন, আব্দুর রাজ্জাক, আবদুল মান্নান খান, মাহবুবুল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, ডা. দীপু মনি, আব্দুস সোবহান গোলাপ এবং হাসান মাহমুদ অন্যান্যের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930