সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

চন্দ্রগঞ্জে অস্ত্রসহ গ্রেফতার ১

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানাধীন হাজিরপাড়া ইউপির ইউসুফপুর থেকে একটি একনলা বন্দুক ও একটি তরবারিসহ এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-১১। গ্রেফতারকৃত যুবকের নাম কাজী নিজাম উদ্দিন (৪২)। সে একই এলাকার মৃত কাজী সিরাজ উদ্দিনের ছেলে। শনিবার দিবাগত রাত সাড়ে ১০টায় তাকে গ্রেফতার করা হয়। রোববার দুপুরে গ্রেফতারকৃত যুবক কাজী নিজামকে চন্দ্রগঞ্জ থানা পুলিশে সোপর্দ করে র‌্যাব।

র‌্যাব জানায়, গোপন সূত্রে খবর পেয়ে র‌্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পের সিনিয়র এএসপি মো. জসিম উদ্দিন চৌধুরীর নেতৃত্বে একদল র‌্যাব সদস্য ওই এলাকায় অভিযান চালায়। অভিযানকালে ইউসুফপুর গ্রামের একটি মাছের প্রজেক্টের পাহাদার থাকার জন্য সেমিপাকা ঘর থেকে তাকে একটি একনলা বন্দুক ও দেশিয় অস্ত্র একটি তরবারিসহ কাজী নিজাম উদ্দিনকে গ্রেফতার করেন।

এ ব্যাপারে চন্দ্রগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে বলে নিশ্চিত করেছেন ওসি মো. মোক্তার হোসেন।

 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930