শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ ইং ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকারের বিকল্প নেই : লক্ষ্মীপুরে শামীম

আকাশবার্তা ডেস্ক :

আওয়ামীলীগ সরকার দেশকে উন্নয়নের পথে ধাবিত করেছে। দেশের প্রত্যন্ত অঞ্চলেও উন্নয়নের ছোঁয়া লেগেছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক প্রচেষ্টায় দেশের নিজস্ব অর্থায়নে বহুল প্রত্যাশিত পদ্মা সেতু এখন দৃশ্যমান। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকারের বিকল্প নেই।

সোমবার বিকেলে লক্ষ্মীপুরের রায়পুরে আয়োজিত এক সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম এসব কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, নিপীড়িত রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে সারাবিশ্বে ‘মাদার অব হিউম্যানিটি’ উপাধি লাভ করে প্রশংসিত হয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ঐক্যবদ্ধ থেকে আগামী সংসদ নির্বাচনে লক্ষ্মীপুরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের বিজয় সু-নিশ্চিত করার লক্ষ্যে কাজ করতে হবে। এ সময়, আগামী এক মাসের মধ্যে সকল নেতাকর্মীদের বাংলাদেশ আওয়ামী লীগের সদস্যপদ নবায়ন করার নির্দেশ দেন তিনি। তিনি আরো বলেন, রোহিঙ্গা সঙ্কটের মুখে দেশকে ফেলে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বিদেশে পাড়ি জমিয়েছেন। তিনমাস পর দেশে ফিরে রোহিঙ্গা ইস্যু নিয়ে তিনি তামাসা করেছেন। আগামী নির্বাচনে বাংলার জনগণ কঠোরভাবে এ তামাসার জবাব দিবে বলে মন্তব্য করেন তিনি।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর সঙ্গী হয়ে জাতিসংঘে যাওয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আলহাজ্ব হারুনুর রশিদকে গণসংবর্ধনা দেন রায়পুর উপজেলা আওয়ামী লীগ। রায়পুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মামুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মিয়া মো. গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এহাছানুল কবির জগলুল, বাংলাদেশ তাঁতী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা তাঁতী লীগের সভাপতি জাকির হোসেন ভূঁইয়া আজাদ, রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেন মাষ্টার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন খোকন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিজন বিহারী ঘোষ, সাধারণ সম্পাদক আবুল কাশেম চৌধুরী, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও চন্দ্রগঞ্জ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল প্রমুখ।

গণসংবর্ধনা সভায় সঞ্চালনায় ছিলেন, রায়পুর পৌর আওয়ামী লীগের আহ্বায়ক কাজী জামসেদ কবির বাক্কী বিল্লাহ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১