শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ ইং ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ৯ জন

আকাশবার্তা ডেস্ক :
লক্ষ্মীপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের আসন্ন দ্বি-বার্ষিক নির্বাচনে ৪টি পুরুষ সদস্য পদের বিপরীতে ৭ জন এবং ১টি মহিলা সদস্য পদের বিপরীতে ২ জনসহ মোট ৯ জন প্রতিদ্বন্দ্বীতা করছেন। বুধবার নির্বাচন পরিচালনা কমিটির প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মান্নান যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেন।
প্রার্থীরা হলেন, মো. কামাল হোসেন (ব্যালট নং-৫), দেলোয়ার হোসেন (ব্যালট নং-২), মো. আলতাফ হোসেন (ব্যালট নং-৩), মো. আলাউদ্দিন চৌধুরী (ব্যালট নং -৪), মো. মহিউদ্দিন ভুলু (ব্যালট নং-৬) ও শহিদুল ইসলাম (ব্যালট নং-৭)। এ ছাড়া মহিলা সদস্য প্রার্থীরা হলেন, খালেদা আক্তার (ব্যালট নং-১) ও লাভলী আক্তার (ব্যালট নং-২)।
এ দিকে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর লিপলেট, ভিজিটিং কার্ড ও ষ্টিকার ছাপিয়ে গ্রামে গ্রামে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করে প্রচারণা চালাচ্ছেন। এর মধ্যে কামাল হোসেন ও দেলোয়ার হোসেন বিগত কমিটির দুই দুইবারের সদস্য নির্বাচিত হওয়ায় প্রচারণার দিকে থেকে এগিয়ে রয়েছেন তারা। ভোটারদের বিবেচনায় আরো একজন এগিয়ে রয়েছেন, ক্লিন ইমেজের প্রার্থী শিক্ষিত ও ভদ্র মহিউদ্দিন ভুলু।
ভোটাররা জানান, যোগ্য বিবেচনা করে বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচনে আগামী ২১ জানুয়ারী তারা ভোট প্রয়োগ করবেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১