সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

সমাপনী পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে প্রতাপগঞ্জ সঃ প্রাঃ বিদ্যালয়ে মিলাদ মাহফিল

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জস্থ প্রতাপগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির সমাপনী পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত বিদায় ও মিলাদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোস্তফা কাজল।

প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক চেয়ারম্যান এম ছাবির আহম্মেদ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অভিভাবক মাওঃ মো. আব্দুল কুদ্দুছ, সামছুল করিম হক সাহেব, মাওঃ মো. আলতাফ হোসেন, মাওঃ মো. ইস্রাফিল ও শাহ আলম প্রমুখ। এ সময় বিদায়ী পরীক্ষার্থী ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, শিক্ষা জীবনে পিএসসি পরীক্ষা শিক্ষার্থীদের জন্য প্রথম ধাপ। পরীক্ষার হলে ভয় পাওয়ার কিছু নেই। নির্ভয়ে তোমরা পরীক্ষা দিবে, যাতে ভালো ফলাফল অর্জন করতে পার।

আলোচনা শেষে হাফেজ মাওঃ মো. আলতাফ হোসেন দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

উল্লেখ্য, ১৯ নভেম্বর রোববার থেকে সারাদেশে একযোগে প্রায় ২০ লাখ শিক্ষার্থী পিএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930