সর্বশেষ:
লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

স্বামীর পরকিয়ার কারণে স্ত্রীর আত্মহত্যা

আকাশবার্তা ডেস্ক :

যশোরে স্বামীর পরকীয়া প্রেমের কারণে রানি দাশ নামে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন। রোববার সকালে মনিরামপুর উপজেলার খেদাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

রানি দাশ খেদাপাড়া গ্রামের প্রদীপ দাশের স্ত্রী এবং যশোর সদর উপজোলার দাইতলা গ্রামের শ্রী কান্ত দাশের মেয়ে।

মৃতের বোন অঞ্জনা দাশ হাসপাতালে এ প্রতিনিধিকে বলেন, আট বছর আগে রানি দাশ ও প্রদীপ দাশের বিয়ে হয়। তাদের দুইটি মেয়ে সন্তান আছে। সম্প্রতি এক নারীর সাথে তার স্বামীর পরকীয়া প্রেমের বিষয়টি জানতে পারে রানি। এ কারণে প্রদীপ তাকে মারত। রবিবার ভোরে প্রদীপ তার স্ত্রীকে মারধর করে। পরে রানি কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করে। পরিবারের লোকজন রানিকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে৷ চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১২টার দিকে মারা যায় রানি।

হাসপাতালের মহিলা মেডিসিন ওয়ার্ডের ইন্টার্ন চিকিৎসক সাফায়েত বিন সাহ বলেন, অতিরিক্ত কীটনাশক পান করায় রানির মৃত্যু হয়েছে।

কোতয়ালী থানার উপ-পরিদর্শক শাহাবুল আলম মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে৷

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031