বুধবার ৩রা জুন, ২০২৬ ইং ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

লক্ষ্মীপুরে নিখোঁজের ৪দিন পর বৃদ্ধের মৃতদেহ উদ্ধার

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে নিখোঁজের ৪দিন পর পেট ও হাতের আঙ্গুল কাটা, মুখ থেতলানো অবস্থায় নুরনবী বেপারী (৭৫) নামের এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে সদর উপজেলার শাকচর ইউপির হাজিরহাট এলাকার একটি পরিত্যক্ত পুকুর থেকে তার মৃতদেহটি উদ্ধার করা হয়।

খবর পেয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন ও পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) ফজলুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহত নুরনবী শাকচর গ্রামের বাসিন্দা। তিনি ৬ মেয়ে ও এক ছেলে সন্তানের জনক।

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় হাজিরহাটের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন নুরনবী। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরদিন সকালে নিখোঁজের ঘটনায় সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয় পরিবারের পক্ষথেকে।

মঙ্গলবার সকালে স্থানীয়রা মৃতদেহ দেখে পুলিশে খবর দেয়ার পর মৃতদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহতের মেয়ে রৌশনআরা ও শিপন বেগম অভিযোগ করে বলেন, তাদের বাবাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তারা দ্রুত হত্যাকারীদের সনাক্ত করে বিচারের দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

নিহতের বড় ভাই আবু ছিদ্দিক বলেন, আমাদের সাথে কারো দ্বন্দ্ব ছিলনা। পরিকল্পিতভাবে আমার ভাইকে হত্যা করা হয়েছে। আমি এ হত্যার বিচার দাবি করছি।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, খবর পেয়ে বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০