সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

লক্ষ্মীপুর জেলা যুবলীগ : কাউন্সিলে টিপু সভাপতি, নোমান সম্পাদক নির্বাচিত

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুর জেলা যুবলীগের সম্মেলনে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় সভাপতি নির্বাচিত হয়েছেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ্ উদ্দিন টিপু। তবে একাধিক প্রার্থী থাকায় সাধারণ সম্পাদক পদে ভোটাভুটি অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকেলে সম্মেলন শেষে রাতে টাউন হল মিলনায়তনে এ ভোট গ্রহণ করা হয়।

এতে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে চমক সৃষ্টি করেছেন লক্ষ্মীপুরের রাজনীতিতে একেবারে নতুন মুখ আবদুল্যাহ আল নোমান। রাত ১১টায় কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বিজয়ী সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন। এ সময় কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আগামী ৩ বছর জেলা যুবলীগের দায়িত্ব পালন করবেন তারা।

আবদুল্যাহ আল নোমানের সাথে প্রতিদ্বন্দ্বীতা করেন, শেখ জামাল রিপন ও বায়েজিদ ভূঁইয়া। তারা দুজনই বিদায়ী কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন।

কাউন্সিলে বিভিন্ন ইউনিটের ২শ’ ২৫ জন কাউন্সিলরের মধ্যে ২শ’ ২৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

উল্লেখ্য, দীর্ঘ ২৩ বছর পর বৃহস্পতিবার লক্ষ্মীপুর জেলা যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে জেলার কয়েক হাজার নেতা-কর্মী অংশগ্রহণ করে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930