সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

‘নিরাপদ সড়ক চাই’ চন্দ্রগঞ্জ থানা কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক :
সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘নিরাপদ সড়ক চাই’ চন্দ্রগঞ্জ থানা শাখার কার্যকরী আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এই উপলক্ষে শুক্রবার বিকেলে চন্দ্রগঞ্জ প্রেসক্লাবে’ এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেন সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নিরাপদ সড়ক চাই’ লক্ষ্মীপুর জেলা শাখার আহ্বায়ক অধ্যাপক কার্তিক রঞ্জন সেনগুপ্ত। বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল, নিরাপদ সড়ক চাই’ লক্ষ্মীপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক আব্দুল হান্নান সাগর, সদস্য মাসুদুর রহমান খান ভুট্টু ও কমলনগর শাখার আহ্বায়ক ইসমাইল হোসেন বিপ্লব।

মতবিনিময় শেষে ২১ সদস্য বিশিষ্ট নিরাপদ সড়ক চাই’ চন্দ্রগঞ্জ থানা শাখার কমিটি ঘোষণা করা হয়। এতে সাংবাদিক মো. আলী হোসেনকে আহ্বায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী বাবুল হোসেনকে সদস্য সচিব এবং বিশিষ্ট ব্যবসায়ী সমীর কর্মকার ও সাংবাদিক সোহেল মাহমুদ মিলনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

এছাড়াও ১৭ জনকে কার্যকরী কমিটির সদস্য করা হয়। এ সময় নিরাপদ সড়ক চাই’ সংগঠনে সম্পৃক্ত থাকতে ইচ্ছুক বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সদস্যরা উপস্থিত ছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930