সর্বশেষ:
লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

৭ই মার্চের ভাষণ ইউনেস্কোর স্বীকৃতিতে চন্দ্রগঞ্জে আনন্দ শোভাযাত্রা

আকাশবার্তা ডেস্ক : 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ইউনেস্কোর স্বীকৃতি উপলক্ষ্যে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় চন্দ্রগঞ্জ থানা প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়ে ঢাকা-লক্ষ্মীপুর প্রধান সড়ক প্রদক্ষিণ করে চন্দ্রগঞ্জ প্রেসক্লাব চত্তরে এসে সমাবেশ করেন।

শোভাযাত্রায় নেতৃত্ব দেন, চন্দ্রগঞ্জ থানার ওসি মো. মোক্তার হোসেন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবুল কাশেম চৌধুরী ও জেলা আওয়ামীলীগের শ্রমবিষয়ক সম্পাদক নুরুল ইসলাম বাবুল, সহ-প্রচার সম্পাদক মুনছুর আহম্মেদ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ছাবির আহমেদ, চন্দ্রগঞ্জ থানা ১৪ দলীয় জোটের যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন পাটোয়ারী ও এ্যাড. রহমত উল্যাহ বিপ্লব প্রমুখ।

আনন্দ শোভাযাত্রায় মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিত্ব, শিশুকিশোর, সাংস্কৃতিক কর্মীরা অংশ নেয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031