সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

চন্দ্রগঞ্জে চক্ষু হাসপাতালের উদ্বোধন

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা শহরের আফজাল রোডের আলিব ভবনে ‘চন্দ্রগঞ্জ চক্ষু হাসপাতাল এন্ড ডায়াবেটিক সেন্টারের’ আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রোববার বেলা সাড়ে ১১টায় হাসপাতালটির শুভ উদ্বোধন করা হয়।

হাসপাতালের উদ্বোধক ও প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সভাপতি মিয়া মো. গোলাম ফারুক পিংকু।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি প্রবীণ রাজনীতিবিদ আলহাজ্ব এম আলাউদ্দিন, জেলা আওয়ামীলীগের শ্রমবিষয়ক সম্পাদক ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল, জেলা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক মুনছুর আহম্মেদ, চন্দ্রগঞ্জ থানা ১৪ দলীয় জোটের আহ্বায়ক এম ছাবির আহম্মেদ।

হাসপাতালের চেয়ারম্যান এটিএম কামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা গৌতম মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, চন্দ্রগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি ওবায়দল হক পাটোয়ারী, সাধারণ সম্পাদক মাওঃ মো. আব্দুল কুদ্দুছ, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আলী হোসেন, সদর উপজেলা (পূর্ব) বিএনপির অর্থবিষয়ক সম্পাদক এম সামছুল আলম, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নিজাম উদ্দিন, আলিব ভবনের মালিক সামছুল করিম হকসাব, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি কামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সোলায়মান, ছাত্রলীগ নেতা এম মাসুদুর রহমান প্রমুখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930