শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ ইং ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

লক্ষ্মীপুরে ডাচ্বাংলা ব্যাংকের এজেন্ট শাখায় হামলা, ৪০ লাখ টাকা লুট

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের রায়পুরে ডাচ্বাংলা ব্যাংকের এজেন্টের ব্যাংকিং শাখায় হামলা চালিয়ে প্রায় ৪০ লাখ টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ সময় ওসমান নামে এক ডিলারকে কুপিয়ে জখম এবং আরো দুজনকে মারধর করা হয়। সোমবার বিকেলে স্থানীয় রাখালিয়া বেঙ্গল সু-ফ্যাক্টরির সামনে রিহ্যাব টেলিকমের এজেন্ট ব্যাংকিং শাখায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওসমানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পুলিশ জানায়, হঠাৎ দুটি মাইক্রোবাস ও ২০/২৫টি মোটর সাইকেলযোগে ৫০/৬০ জন লোক এসে ওসমানের উপর অতর্কিতভাবে সন্ত্রাসী হামলা চালায়। এ সময় ওসমান দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কয়েকজন তাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। ১৫/২০ জন সন্ত্রাসী ব্যাংকিং এজেন্ট শাখায় প্রবেশ করে ক্যাশিয়ার লাভলীকে ভয় দেখিয়ে ১০ থেকে ১৫ লাখ টাকা এবং রিহ্যাব টেলিকমের কর্মচারী নাজিম ও রিপনকে মারধর করে ২০/২৫ লাখ টাকা লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেন তারা।

হাসপাতালে চিকিৎসাধীন ওসমান অভিযোগ করে বলেন, দালাল বাজার ইউনিয়নের যুবলীগ সভাপতি সুমন হোসেন বাদশা একটি মোবাইল সিম কার্ডের জন্য রিহ্যাব টেলিকমে (ওসমানের দোকান) এলে প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া সিম কার্ড দেয়া যাবেনা বলে জানিয়ে দেয়া হয়। এতে ক্ষিপ্ত হয়ে বাদশা ৫০/৬০ জন সন্ত্রাসী নিয়ে হামলা চালিয়ে তাকে কুপিয়ে আহত ও কর্মচারীদের মারধর করে টাকা লুট করেছে বলে অভিযোগ করেন তিনি।

তবে অভিযুক্ত দালাল বাজার ইউনিয়নের যুবলীগ সভাপতি সুমন হোসেন বাদশা হামলা ও টাকা লুটের বিষয়টি অস্বীকার করে বলেন, যুবলীগ করার কারণে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে মিথ্যা ও বানোয়াট অভিযোগ তোলা হচ্ছে।

এদিকে ঘটনা সম্পর্কে জানতে চাইলে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া জানান, তিনি শুনেছেন বাদশা নামের একজন হামলা করেছে। তাকে গ্রেফতার করে গণমাধ্যমকে বিস্তারিত জানানো হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১