শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ ইং ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

কারাগার থেকে ছাড়া পেযেছে ৮ গাধা

আন্তর্জাতিক ডেস্ক :

কারাগারের সামনে লাগানো দামি গাছ খেয়ে ফেলার ‘অপরাধে’ চারদিন হাজতবাস করতে হয়েছে আট গাধাকে। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশ রাজ্যের জলায়ু জেলায়, মঙ্গলবার জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।

পুলিশের বরাতে আনন্দবাজার জানিয়েছে, রাজ্যের জলায়ু জেলার উরাই জেলের সামনে লাগানো দামি গাছ খেয়ে ফেলেছিল গাধাগুলো। মালিককে সতর্ক করা সত্বেও তিনি গাধাগুলোকে জেলের সামনেই ছেড়ে রাখেন, সুযোগ পেয়ে গাছগুলো খেয়ে নেয় গাধারা।

এরপরই গাধাগুলোকে আটক করে কারাগারে ঢুকিয়ে কারা হেফাজতে রাখা হয়। মালিকের অনেক অনুরোধ সত্বেও গাধাগুলোকে ছাড়া হয়নি। পরে সোমবার স্থানীয় এক বিজেপি নেতার মধ্যস্থতায় গাধাগুলোকে ছাড়া হয়।

তবে এর মধ্যে পার হয়ে গেছে চারদিন। এই চারদিন কারা হেফাজতেই থাকতে হয়েছিল গাধাগুলোকে। কারাগার থেকে বের হওয়ার সময় কারারক্ষীরা গাধাগুলোকে বের হওয়ার পথ দেখিয়ে দেয় বলে আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১