সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

২ ডিসেম্বর পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপিত হবে

ইসলামী ডেস্ক :

বাংলাদেশের আকাশে আজ ১৪৩৯ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায় নি। ফলে আগামীকাল ২০ নভেম্বর ২০১৭ খ্রি. পবিত্র সফর মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী ২১ নভেম্বর ২০১৭ খ্রি. মঙ্গলবার থেকে পবিত্র রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। প্রেক্ষিতে, আগামী ২ ডিসেম্বর শনিবার সারাদেশে পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী (সা.) উদযাপিত হবে।

আজ সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মোঃ আনিছুর রহমান।

সভায় মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী, ধর্ম মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোঃ হাফিজুর রহমান, তথ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রেস) মোঃ মিজান-উল-আলম, অতিরিক্ত প্রধান তথ্য কর্মকর্তা ফজলে রাব্বী, ওয়াক্ফ প্রশাসক মোঃ শহীদুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক (প্রশাসন) মোঃ শাখাওয়াত হোসেন, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোঃ আবদুর রহমান, সরকারী মাদ্রাসা-ই-আলীয়ার অধ্যক্ষ সিরাজ উদ্দিন আহমদ, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান, লালবাগ শাহী মসজিদের খতিব মাওলানা আবু রায়হান ও চকবাজার শাহী জামে মসজিদের খতীব মাওলানা শেখ নাঈম রেজওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় ১৪৩৯ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন-এর প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে, অদ্য ২৯ সফর ১৪৩৯ হিজরি, ৫ অগ্রহায়ণ ১৪২৪ বঙ্গাব্দ, ১৯ নভেম্বর ২০১৭ খ্রিস্টাব্দ রবিবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায় নি। এমতাবস্থায়, আগামীকাল ৬ অগ্রহায়ণ ১৪২৪ বঙ্গাব্দ, ২০ নভেম্বর ২০১৭ খ্রিস্টাব্দ সোমবার পবিত্র সফর মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী ৭ অগ্রহায়ণ ১৪২৪ বঙ্গাব্দ, ২১ নভেম্বর ২০১৭ খ্রিস্টাব্দ মঙ্গলবার থেকে পবিত্র রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। প্রেক্ষিতে, আগামী ১২ রবিউল আউয়াল ১৪৩৯ হিজরী, ১৮ অগ্রহায়ণ ১৪২৪ বঙ্গাব্দ, ২ ডিসেম্বর শনিবার সারাদেশে পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী (সা.) উদযাপিত হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930